রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

র‌্যাবের অভিযানে জেএমবির আইটিপ্রধানসহ গ্রেপ্তার ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধান আশফাক-ই-আজম ওরফে আপেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার বাকি তিনজন হলেন ঝিনাইদহের শাহীনুজ্জামান, বগুড়া গাবতলীর মাহবুবুর রহমান ও জামালপুরের আশরাফ আলী।

বুধবার ভোরে এ অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব। এর মধ‌্যে দুটি নাইন এমএম পিস্তল, ২১ রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি ছুরি, গান পাউডার ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ রয়েছে।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গেলো মাসের ২৩ তারিখেই নির্মাণ শ্রমিক পরিচয়ে তারা এ বাসা ভাড়া নিয়ে এখানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো।

বুধবার রাত সাড়ে তিনটার দিকে, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব ধোলাইপাড়ের দনিয়া রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১০। প্রায় তিন ঘন্টার অভিযানে কোন রকম রক্তপাত ছাড়াই চারজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ে পড়ালেখা করার পর বছর পাঁচেক আগে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন আশফাক-ই-আজম ওরফে আপেল। আর তার সঙ্গে আটক হওয়া শাহিনুজ্জামান অস্ত্র চালনায় দক্ষ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451