বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টিআইর দুর্নীতি সূচকে বাংলাদেশের উন্নতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০১৬ সালের দুর্নীতি সূচকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৫তম অবস্থানে আছে বাংলাদেশ। এ তালিকায় আগের বছরের চেয়ে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে।

১৭৫টি দেশকে নিয়ে এ তালিকা করে টিআই। সেই তালিকায় ১৪৫তম অবস্থানে আছে বাংলাদেশ।

টিআইর প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবার বাংলাদেশ ২৬ পয়েন্ট পেয়েছে।

আগের বছর ১৬৮টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্তের তালিকায় ২৫ পয়েন্ট পেয়ে ১৩তম অবস্থানে ছিল বাংলাদেশ। সে বছর তালিকার ১৩৯ নম্বরে ছিল বাংলাদেশ।

১৯৯৫ সাল থেকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ শুরু করে টিআই। বাংলাদেশ সে তালিকায় স্থান পায় ২০০১ সালে।

এবারের সূচক অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড। দেশ দুটির পয়েন্ট ৯০। এর পরই আছে ফিনল্যান্ডের অবস্থান। দেশটির পয়েন্ট ৮৯।

টিআইর প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। ১৫ পয়েন্ট পেয়ে দেশটির অবস্থান ১৬৯তম। এর পরই আছে বাংলাদেশ।

এবারের তালিকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। দেশটির পয়েন্ট ১০। এর পরই আছে দক্ষিণ সুদানের অব্স্থান। দেশটি পেয়েছে ১১ পয়েন্ট


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451