রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএসএমএমইউ’তে মিছিল-মিটিং নিষিদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ১৪৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মিছিল-মিটিং নিষিদ্ধ করলো কর্তৃপক্ষ।

শনিবার বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের দু’পক্ষের বিরোধের জেরে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ক্যাম্পাসে উসকানিমূলক কার্যক্রম এবং মিছিল-মিটিং নিষিদ্ধ থাকবে।

গেলো বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের কক্ষে প্রো-ভিসি অধ্যাপক এ এস এম জাকারিয়া ও প্রক্টর ডা.হাবিবুর রহমান দুলালের বাদানুবাদ কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার সকালে এ দু’কর্মকর্তার বিরোধের জেরে চিকিৎসা বন্ধ করে মুখোমুখি অবস্থান নেন দু’পক্ষের চিকিৎসকরা।

গেলো বৃহস্পতিবার প্রো-ভিসি জাকারিয়া ভিসির কক্ষে গেলে ভিসি ও প্রক্টর তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়। পরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আবদুল হান্নান শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে তা অস্বীকার করেন।

নার্স নিয়োগ এবং উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টরের ব্যক্তিগত রিরোধ নিয়ে এসব ঘটনা ঘটছে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারি-কর্মকর্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451