মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে আহত-৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ২৪৮ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ– নীলফামারীর ডিমলায় দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে। আজ(১৯ই জানুয়ারী)  বৃহস্পতিবার সকালে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামের এ ঘটনায় হারুন-অর রশিদ (৫৫) নামে একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, ৫৫ শতক জমির মালিকানা নিয়ে খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামের মৃত সামছুল হুদার দুই ছেলে হারুন-অর রশিদ ও সহিদুল আলমের (৬০) মধ্যে দ্বন্দ দীর্ঘ দিনের। ওই জমিতে ছোটভাই হারুন-অর রশিদ  নুর বিদ্যা নিকেতন নামে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সেটির পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।  ছয়মাস পূর্বে বড়ভাই সহিদুল ইসলাম মালিকানার দাবিতে ওই প্রতিষ্ঠানের ৭টি শ্রেণী কক্ষ দখল করে সেখানে বাড়ি করে বসবাস শুরু করেন। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে সঘর্ষ বাধলে হারুন-অর রশিদ এবং সহিদুল আলমের দুই ছেলে রাকিবুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (২৫) আহত হয়। আহতদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে হারুন-অর রশিদকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ছোটভাই হারুন-অর রশিদ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীদের ক্লাশ চলছিল। এসময় ওই বাড়িতে উচ্চস্বরে ইলেকট্রনিক্স ডিভাইসে গান বাজানো হচ্ছিল। এতে বাধা দিলে আমার বড়ভাই সহিদুল আলম (৬০) ও তার দুই ছেলে রাকিবুল ইসলাম, ও শরিফুল ইসলাম চড়াও হয়ে প্রতিষ্ঠানের শিক্ষকসহ আমার ওপর হামলা চালায়।


অপর দিকে সহিদুল আলম বলেন, বৃস্পতিবার সকালে কোন কারণ ছাড়াই বিদ্যালয়ের শিক্ষকসহ আমার ছোটভাই হারুন বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে ভাঙচুর করে। তাদের হামলায় আমার দুই ছেলে আহত হয়।
ডিমলা থানার সাবইন্সপেক্টর শাহাবুদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বর্তমানে সেখানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। উভয় পক্ষকে থানায় এসে আভিযোগ দায়ের করতে বলা হলে বিকেল পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451