বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের ক্লিনিক অভিযান, ভুয়া চিকিৎসক ৬ মাসের কারাদন্ড, ৯০ হাজার টাকা জরিমানা আদায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭
  • ২১১ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :   বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বাজারের দুটি ক্লিনিকে বুধবার ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা আদায় ও একজন ভূয়া চিকিৎসক আটক করা হয়েছে। বাগেরহাটের জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন দুপুরে রহিমা ক্লিনিক ও রাইসা ক্লিনিকে অভিযান চালায়। এসময় তিনি নানা অনিয়মের কারনে হাসপাতাল ও ডায়াগনেষ্টিক সেন্টারের ৪০ হাজার টাকা জরিমানা ও ভূয়া চিকিৎসক আবুল কালাম আজাদকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড  প্রদান করা হয়। এছাড়াও একই রোডের রাইসা ক্লিনিক এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জরিমানা আদায় করে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মোরেলগঞ্জ বাজারের ঔষধের দোকান, রেষ্টুরেন্ট সহ বিভিন্ন দোকান জরিমানার ভয়ে বন্ধ করে দেয় মালিকরা। এসব ঔষধের দোকান, রেষ্টুরেন্ট মোরেলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানের টের পেলেই মালিকরা দোকান বন্ধ করে দেয়। এতে করে তাদের ব্যবসার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451