আন্দোলন, সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ
ছাত্রলীগের প্রতষ্ঠা বার্ষিকী পালন করার লক্ষ্যে ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে তালা উপজেলা ছাত্রলীগ। চলতি
বছরের ৪ঠা জানুয়ারী ছিল সংগঠনটির ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিশেষ কারণে তালা উপজেলা ছাত্রলীগ
১৯শে জানুয়ারী (বৃহস্পতিবার) জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালন করার সিদ্ধাšন্ত গ্রহণ করে। সে
লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে তালা উপজেলা পরিষদ
চত্বরে দিনব্যপী নানাবিধ কর্মসূচী পালিত হবে। এজন্য কর্মসূচীস্থলে নির্মাণ করা হয়েছে নৌকা
সাদৃশ্য বিশাল একটি দৃষ্টিনন্দন মঞ্চ। তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান জানান,
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। সম্মানিত
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি
ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তালা উপজেলা আওয়ামী
লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান ইখতিয়ার
হোসেন, মহিলা ভাইস চেয়ারমান জেবুন্নেছা খানমসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ
নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ।
আমন্ত্রিত সম্মানিত অতিথি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা
লুৎফুল্লাহ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও
প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসফাক আবির হাওলাদার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তালা
উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। বিশেষ বক্তা থাকবেন
সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি তানভির হুসাইন সুজন এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান
হাবিব অয়ন। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান
এবং অনুষ্ঠান পরিচালনা করবেন তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম,এইচ মেহেদী। উক্ত সভায়
স্থানীয় এবং জেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উপস্থিত থাকবেন। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে
সভা-সমাবেশের মাধ্যমে একাধিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে
গোটা উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।