বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঝিনাইদহে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৫২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাকোয়া গ্রামে মুখ বাধা অবস্থায়

নিখোঁজের পাঁচ দিন পর খোকন দাস (২৮) নামে ব্যাটারি চালিত

অটোরিকশা (ইজিবাইক) চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালগাছী মোল্লাকোয়া

গ্রামের মাঠের আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত খোকন একই

উপজেলার বড়ভাটপাড়া গ্রামের শ্যাম কুমার দাসের ছেলে। “ওই ঘটনায়

ইজিবাইকের মালিক রহিত দাস গত শুক্রবার কালীগঞ্জ থানায় একটি সাধারণ

ডায়েরি (জিডি) করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত

বুধবার বিকেল থেকে খোকন দাস নিজের ইজিবাইকসহ নিখোঁজ ছিলেন।

২২ জুন সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি

খোকন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

সকালে গ্রামবাসী আখক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর

পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর

হাসপাতাল মর্গে পাঠায়। “তার মুখে গেঞ্জি পেঁচানো ছিল।

ইজিবাইকটি ছিনতাই করার সময় তাকে শ্বাসরোধ হত্যার পর আখক্ষেতে

ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” ৩/৪ দিন আগে

তাকে হত্যা করা হয়েছে। যার কারণে মরদেহটি পচে গলে গেছে।

রোববার রাখালগাছী ইউনিয়নের মোল্লাকোয়া গ্রামের আখ ক্ষেতে মুখ

বাঁধা অবস্থায় এক ব্যক্তির গলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়

এলাকাবাসী।প্রতিবেশি সুদেব কুমার লাশটি চার দিন ধরে নিখোঁজ

থাকা খোকন দাসের বলে সনাক্ত করেন।

ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম

জানান, গত বুধবার বিকেল থেকে খোকন দাস নিখোঁজ ছিলেন। ধারণা

করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই দুর্বৃত্তরা খোকন দাসকে শ্বাস

রোধ করে হত্যা করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে

পাঠায়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলার পক্রিয়া চলছিলো। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451