বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৪৬ হাজার ৭৩ টাকা নির্ধারণ করেছে। নতুন এ মূল্যতালিকা আগামী শনিবার (১৪ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

আজ শুক্রবার বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

গত বছরের ৭ ডিসেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল জুয়েলারি মালিকদের এই সংগঠনটি। বর্তমানে ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণের বিক্রিমূল্য ৪৪ হাজার ৭৯০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২৮৩ টাকা।

২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ৩৪২ টাকা বেড়ে ৪৪ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ মানের স্বর্ণের দাম বর্তমানে ৪২ হাজার ৬৯০ টাকা।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৪৫৮ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা। এ মানের প্রতি ভরি বর্তমানে বিক্রি হচ্ছে ৩৭ হাজার ৩৩ টাকায়।

আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৪ হাজার ২৮ টাকার বদলে আজ থেকে বিক্রি হবে ২৫ হাজার ৭৮ টাকায়। অর্থাৎ ভরিতে এক হাজার ৫০ টাকা বেড়েছে। এদিকে সোনার পাশাপাশি শনিবার থেকে বাড়বে রুপার দামও।

রুপার দাম ৫৮ টাকা বাড়িয়ে এক হাজার ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এর মূল্য এক হাজার ৫০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান এনটিভি অনলাইনকে আজ সন্ধ্যায় বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০০ টাকা বাড়ানো হয়েছে। বহির্বিশ্বের বাজারের সঙ্গে আমাদের দেশীয় বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা আগামী শনিবার থেকে কার্যকর হবে বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451