সেলিম হায়দার,তালা:
‘উন্নয়নের জন্য গণতন্ত্র- শেখ হাসিনার মূলমন্ত্র’ এই প্রতিপাদ্য সামনে রেখে রূপকল্প-
২০২১ এবং ভিশন-২০৪১ তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য
সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ
চত্বরে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’র বুধবার (১১ জানুয়ারী) সমাপ্তি হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত মেলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য
এ্যাড. মুস্তফা লুহফুল্লাহ। মেলা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সার্বিক দায়িত্ব পালন করেন
এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ
হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ
জিয়াউর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সরকারী কলেজের
অধ্যক্ষ প্রফেসার গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন,
মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর
হোসেন, তালা থানার ওসি মোঃ হাসান হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ
আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা আওয়ামী
লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার
মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, ইসলামকাটি ইউপি
চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর
রহমান রাজু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সরদার, নগরঘাটা ইউপি
চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ধসঢ়;ফর রহমান, খেশরা
ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও
রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোঃ আতিয়ার রহমান, শিক্ষা অফিসার (প্রাথমিক) মোঃ অহিদুল ইসলাম, উপজেলা কৃষি
কর্মকর্তা মোঃ সামছুল আলম, সিনিয়র সৎস্য কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ.
উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ। তিন দিনব্যাপী উক্ত উন্নয়ন
মেলায় ৪২ টি ষ্টল তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করে। পরে মেলায় অংশগ্রহণকারীদের
পুরস্কৃত করা হয়। উক্ত মেলা মঞ্চে প্রতিদিনই পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক
অনুষ্ঠান।