শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে উন্নয়ন মেলার উদ্ধোধন. আনছার ভিডিপি দপ্তর সহ কোন ব্যাংক বীমা অংশ নেয়নি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ২৪৭ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :   সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে গনগণের সামনে  তুলে ধরার উদ্দেশ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার উন্নয়ন মেলার উদ্ধোধন করা হয়েছে । উপলক্ষ্যে সকালে অনুষ্ঠিত শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরের মেরা প্রাঙ্গনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন তালুকদার, জেলা পরিষদের মহিলা সদস্য আফরোজা খাতুন, থানা অফিসার ইন চার্জ মোঃ রাশেদুল আলম। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়ে আলোচনা করেন, পঞ্চকরন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, উপজেলা কৃষকলীগ আহবায়ক আব্দুল হালিম জোমাদ্দার প্রমুখ। উন্নয়ন মেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রকল্প বাস্তবায়ন, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়,  কমিউনিটি ক্লিনিক ,   মৎস্য দপ্তর, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সমবায়, পৌরসভা, সমাজ সেবা, কৃষি,হিসাব রক্ষন, প্রকৌশল দপ্তর , নির্বাচন অফিস, প্রাণী সম্পদ, আয়কর এবং ভ্যাট বিভাগ বাগেরহাট, পরিসংখ্যান অফিস, এলজিআরডি, পল্লী বিদ্যুৎ, যুব উন্নয়ন, খাদ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা দপ্তর .সবুজ ছাতা, মহিলা অধিদপ্তর, একটি বাড়ি একটি খামার, বিআরডিবি অফিস, মোরেলগঞ্জ থানা সহ সরকারি বেসরকারি ৩০ টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। উন্নয়ন মেলার উপজেলা আনছার ভিডিপি দপ্তর সহ কোন ব্যাংক বীমা অংশ নেয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451