বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

স্থানীয় সরকারকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৪৩৪ বার পড়া হয়েছে

বাসস , 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে এসব প্রতিষ্ঠান ক্ষমতার বিকেন্দ্রীয়করণে যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে থাকে।

প্রধানমন্ত্রী আজ শনিবার সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে লন্ডনস্থ বেন্টের মেয়র পারভেজ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন। বৈঠকে ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য, বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক উপস্থিত ছিলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত মেয়রকে স্বাগত জানিয়ে ব্রিটেনে বাংলাদেশিদের ব্রিটিশ রাজনীতিতে অংশগ্রহণ এবং তাঁদের অবস্থানে দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও রূপা হকের লেবার পার্টি নেতা জেরেমি করবাইনের ‘ছায়া মন্ত্রিসভা’য় অন্তর্ভুক্তির জন্যও সন্তোষ প্রকাশ করেন।

তিন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ব্রিটিশ হাউস অব কমন্সে নির্বাচিত হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি মেয়েদের ব্রিটিশ পার্লামেন্টে দেখে তিনি গর্বিত।

টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলীর বাড়ি সিলেটের বিশ্বনাথে এবং ড. রূপা হকের বাড়ি পাবনা জেলায়। এই তিনজনই ২০১৫ সালের ৭ মে অনুষ্ঠিত ব্রিটিশ সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন।

বেন্টের মেয়র ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে শেখ হাসিনা বলেন, তিনি এগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451