রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোড়েলগঞ্জের  পানগুছি নদীতে ফেরি এক সপ্তাহ বন্ধ : জন দুর্ভোগ চরমে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ২২২ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  : কোনো প্রকার বিকল্প ব্যবস্থা না করেই পল্টুনের বেইলী ব্রিজের কাজ করার জন্য বাগেরহাট-শরণখোলা রুটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে চলাচলরত ফেরীটি এক সপ্তাহের জন্য সওজ গত শুক্রবার থেকে বন্ধ রাখার ঘোষনা দিয়েছে। এতে রোগীবহনকারী এম্বুলেন্স, সুন্দরনের পর্যটকবাহী গাড়ি এবং ঢাকা, চট্রগ্রাম, খুলনা ও বাগেরহাট রুটে চলাচলকারী যাত্রী ও এলাকাবাসীর মাঝে প্রতিক্রিয়ার সৃস্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মোড়েলগঞ্জের পানগুছি নদীর ছোলমবাড়িয়া অংশের ঘাটের বেইলী ব্রিজটি পুরাতন হওয়ায় কিছুটা ঝঁকিপূর্ন হয়েছে। বেইলী ব্রিজের কাজ করার জন্য বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ (সওজ) আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে কাজ শুরু  করবে। ফেরির ইজারাদার কর্তৃপক্ষের প্রতিনিধি মোঃ কবির জানান, এ কাজের জন্য এক সপ্তাহ ফেরি চলাচল সম্পুর্ন বন্ধ থাকবে। শরণখোলার বাসিন্দা কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক এমডি জামিল হোসাইন জানান, এক সপ্তাহ ফেরি চলাচল বন্ধ থাকার খবরটা খুব দুশ্চিন্তায় ফেলেছে এলাকাবাসীকে। কারন, মুমুর্ষ রোগীকে খুলনায় চিকিৎসা করাতে প্রতিদিন অসংখ্য এম্বুলেন্স যাতায়াত করে। পর্যটন মৌসুম হওয়ায় এখন সুন্দরবনে পর্যটকদের যাতায়াতে এ ফেরি ব্যবহার করা হয়। তাছাড়া, সিডর বিদ্ধস্ত শরণখোলায় আধিিুনক বেড়িবাঁধ নির্মানসহ বিভিন্ন উন্নয়ন কাজে প্রতিদিন দাতা সংস্থার বিদেশীরা যাতায়াত করেন। দুরপাল্লার অন্ততঃ ৫০টি বাস চলাচল করে এ রুটে। কোন বিকল্প ব্যবস্থা না করে এক সপ্তাহ ফেরি বন্ধ থাকলে এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগের পড়বে, তেমনি উন্নয়ন কাজও বাধাগ্রস্ত হবে।  একারনে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন হওয়ার আশংকা রয়েছে।
বাগেরহাট সওজ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ এক সপ্তাহ ফেরী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা স্বীকার বরে বলেন, ঘাটের ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে। বৃহত্তর স্বার্থে এলাকাবাসীকে একটু কস্ট করতে হবে। কাজ করার জন্য এলাকায় মাইকিংসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451