বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম টেস্টের দলে তাসকিন, নেই মুস্তাফিজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ২৮৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: 

এর আগে ২৩ ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তবে টেস্ট দলে কখনোই সুযোগ পাননি পেসার তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত টেস্ট অভিষেক হতে যাচ্ছে এই ডানহাতি পেসারের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন তিনি।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের দিন প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

এই দলে ফিরেছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। চোটের কারণে চলমান এই সিরিজের শেষ দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তিনি। প্রথম ওয়ানডেতে রান নিতে গিয়ে পায়ে চোট পান এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান। তাঁর সঙ্গে দলে রাখা হয়েছে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।

তবে দলে নেওয়া হয়নি পেসার মুস্তাফিজুর রহমানকে। মূলত চোট থেকে মাত্রই সেরে উঠেছেন বলে এই বাঁহাতি পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে। অবশ্য তিনি দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ সিরিজেই।

প্রথম টেস্টের বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান ও শুভাশীষ রায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451