বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাজধানীর মিরপুর থানার নাশকতার একটি মামলায় বুলুসহ ২০ জনকে গ্রেপ্তারের নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৩৩২ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: 

রাজধানীর মিরপুর থানার নাশকতার একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এর আগে আদালতে অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য আজ দিন ধার্য ছিল। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস পাল সাংবাদিকদের জানান, বরকতউল্লাহ বুলু ও শিমুল বিশ্বাস এ মামলার গুরুত্বপূর্ণ আসামি। বাকিরা সাধারণ কর্মী।

তাপসপাল আরো জানান, এ ছাড়া মামলায় ৩৬ আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমানউল্লাহ আমানসহ ১৬ জন জামিনে আছেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আজ আদালতে হাজিরা দিয়েছেন।

নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৯ মার্চ মিরপুর থানাধীন এলাকায় অজ্ঞাত আসামিরা গাড়ি ভাঙচুর, বিস্ফোরণ ও নাশকতা করার চেষ্টা করেন। এ ঘটনায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বাদী হয়ে মামলা করেন।

গত বছরের ৭ আগস্ট মিরপুর থানার এসআই আরিফুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৩৬ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র আসার পরে মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451