বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেড়ানোর কথা বলে ছাত্রীকে ধর্ষণ, ‘প্রেমিকসহ’ গ্রেপ্তার ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ওই ছাত্রীর প্রেমিক ও তার দুই সহযোগী এই ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে পাবনা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, এ ঘটনায় আজ সোমবার দুপুরে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন। এরপর ওই তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করে। তাদের বাড়ি সদর উপজেলার চরমাধপুর গ্রামে।

ওসি জানান, দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে তার প্রেমিক আব্দুল্লাহ আলম মামুন (২০) বেড়ানোর কথা বলে শহরের কলাবাগান এলাকায় এক পরিচিত ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। এরপর ওই বাড়িতে আগে থেকেই উপস্থিত মামুনের দুই বন্ধু সাগর (১৮) ও শান্ত (১৯) তিনজনে মিলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী বাধা দিলে অস্ত্রের ভয় দেখিয়ে তিনজনে ধর্ষণ করে।

পরে ওই কিশোরী ঘটনাটি তার স্বজনদের জানায়। সোমবার তার বাবা বাদী হয়ে সদর থানায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওসি আবদুর রাজ্জাক জানান, তিন আসামিকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া পাবনা সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান ওসি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451