মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথমবার সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৩৯৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ 

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে দারুণ খেলা দলটি  সেমিফাইনালে উঠেও সে ধারাবাহিকতা বজায় রেখেছে। শেষ চারের এই ম্যাচে মালদ্বীপকে এক রকম বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেছে সাবিনা-স্বপ্নারা।

ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা বাংলাদেশে দ্বিতীয়ার্ধে ছিল আরো উজ্জ্বল। তাই ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।

এই ম্যাচে জিতে প্রথমবারের মতো আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। অবশ্য এর আগে শেষ চার থেকেই বিদায় নিয়েছে তারা।

ম্যাচে বাংলাদেশ প্রথমে এগিয়ে যায় ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার করা গোলে। ২৩ মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে স্বপ্না তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন। এ ছাড়া দুটি গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। আর অন্য গোলটি আসে নারগিস খাতুনের পা থেকে।

এর আগে আসরের  ফাইনালে পৌঁছেছে ভারত। প্রথম সেমিফাইনালে স্বাগতিক  ভারত ৩-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে।

ফরোয়ার্ড কমলা দেবী ৪৪ মিনিটে দলকে এগিয়ে দেন। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইন্দু রানি। ৮৩ মিনিটে সাস্মিতা মালিক নেপালের কফিনে শেষ পেরেকটি ঠুকেন।  এর আগে ৭৪ মিনিটে সাবিত্রা ভান্ডারি নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451