রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে বাস উল্টে খাদে, নিহত ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৪১৬ বার পড়া হয়েছে

সিংড়া প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়েছে। এতে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নাটোর শহরের কান্দিভিটা এলাকার সুলতানা বেগম, তাঁর মেয়ে ঐশী ও ছেলে শাকিব। অপরজন যাত্রীবাহী বাসচালকের সহকারী।

আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হয়েছে।

নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, সকালে বগুড়া থেকে নাটোর যাচ্ছিল একটি বাস। পথে জোলারবাতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন অন্তত ২০ জন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451