রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবন সহ দেশের বিভিন্ন স্পটে পর্যটকদের ভীড়.নতুন বছর বরণে .ভ্রমণপিপাসুর পদচারণায় মুখর পর্যটন স্পট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৪৩১ বার পড়া হয়েছে

  এস.এম. সাইফুল ইসলাম কবির,   সুন্দরবন থেকে ফিরে :  খ্রিস্টীয় পুরনো বছরকে বিদায় আর নতুন বছর বরণে সুন্দরবন . কুয়াকাটা  ,  কক্সবাজার, রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্পটে ভীড় বেড়েছে পর্যটকদের। বিপুল সংখ্যক ভ্রমণপিপাসুর পদচারণায় মুখর সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন স্পট। চাপ সামলাতে প্রস্তুত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। এদিকে, পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বছরের শেষ সূর্যাস্ত উপভোগ ও নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। নানা বয়সী মানুষের পদচারণায় সৈকত পরিণত হয়েছে মিলনমেলায়।
থার্টি ফাস্ট নাইট উদযাপনে প্রস্তুতি নিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। নানা অনুষ্ঠান ছাড়াও কক্সবাজার সৈকতে থাকছে ওপেন কনসার্ট। আর পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভীড় বেড়েছে  সুন্দরবনের পর্যটন স্পটগুলোতেও। সামনের দিনগুলোতে সুন্দরবনে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই ভিড় জমিয়েছেন সাগরকন্যা কুয়াকাটায়।
অনুকূল রাজনৈতিক পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এবার পর্যটকের সংখ্যা বেশি বলে মনে করেন ব্যবসায়ীরা। এদিকে, পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451