তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
কাজের সন্ধানে বিদেশে গিয়ে বাড়ি ফিরা হলো না শেখ রিয়াদ হাসান পিন্টু’র (২৭) । সে
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মালেয়শীয়াতে দুর্বৃত্তদের হাতে মারাত্মক আহত হয়। পরে
হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পিন্টু সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের শেখ আব্দুস সাত্তার-এর ছেলে। তিন ভাইয়ের
মধ্যে পিন্টু সবার ছোট। প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে মালেয়শীয়াতে যায় পিন্টু।
সেখানে সে শ্রমিকের কাজ করতো। হঠাৎ বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হাতে আহত হয়ে সে
মারা যায়। তার মৃত্যুর খবরে তাদের পরিবারে চলছে শোকের মাতম।
পিন্টুর বোন জামাই তালা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।