সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা জেলা পরিষদের ৫নং সংরক্ষিত ওয়ার্ডের
প্রার্থী নিউজ টুয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি সাকিলা ইসলাম জুই এবং তার স্বামী
চ্যানেল টুয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি আহত হয়েছেন। রোববার
ভোররাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শাকদাহ ব্রীজের নিকট সড়ক দুর্ঘটনায়
আহত। তাদেরকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চ্যানেল টুয়েন্টি ফোরের ক্যামেরা পারসন মিঠু জানান, আশাশুনি ও তালা উপজেলার কয়েকটি
এলাকায় গণসংযোগ করে সাংবাদিক সাকিলা ইসলাম জুই ও মনিরুল ইসলাম মনি সাতক্ষীরায়
ফিরছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ ব্রীজের নিকট
ঘনকুয়াশার কারণে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী একটি গাছের সাথে ধাক্কা খায়।
এতে মনি ও জুই গুরুতর আহত হন। পরে পথচারীদের সহায়তার তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর
হাসপাতালে ভর্তি করা হয়।