মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উত্তরায় আলাউদ্দিন শপিংমলের লিফট ছিঁড়ে নিহত ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

ঢাকা:
উত্তরার ৩ নম্বর সেক্টরের ট্রপিক্যাল আলাউদ্দিন মার্কেটের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে আরো ৯টি ইউনিট যোগ হয়। ৭টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকলের ওসি এনায়েন হোসন জানিয়েছেন, এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের লাশ বাংলাদেশ মেডিকেলের মর্গে রয়েছে। তিনি ওই ভবনের সিকুরিটি ইনচার্জ ছিলেন।

এছাড়া উত্তরা হাইকেয়ার হাসপাতালে রয়েছে সালমা (৩৫), রেজাউল করিম রানা (৩২) নামে দুজনের লাশ। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হেলাল উদ্দিন।

তিনি আরো জানান, সেখানে অগ্নিদগ্ধ ৫ জন চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছেন। বাকি তিন জনের মধ্যে একজন আছে আইসিইউতে, একজন ওয়ার্ডে এবং একজন কেবিনে।

এছাড়া ১১ নম্বর সেক্টরে শিম-শিম জাপান হাসপাতালে আছে কামরুন্নাহার লতা (২৩) নামে এক তরুণীর লাশ। এখানেও চিকিৎসা নিতে এসেছেন ৫ জন।

উদ্ধার তৎপরতা চলছে। ৬০ থেকে ৭০ জন আহত বলে জানা গেছে।

এর মধ্যে- মাহমদুল হাসান (৩৬) এবং দুই সন্তান মাইসা আক্তার (১০) ও মুক্তাকিন (৮ মাস) ছাড়াও মামুন (২৪) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।

ভবনটির আন্ডারগ্রাউন্ডে একটি অফিসে ইফতার করছিল তারা। হইচই শুনে বের হওয়ার সময় তাদের জামায় আগুন লাগে। ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, শিশু ও তার বাবার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাভিয়েশন সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পেয়ে ইউনিট পাঠানো হয়েছে।

এটি একটি শপিং মল। এবং ভবনটি ১৬ তলা বিশিষ্ট। ভবনের প্রথম ৬ তলায় আলাউদ্দিন মার্কেট। উপরের দিকে বিভিন্ন অফিস রয়েছে। শপিং মলে ঢোকা এবং বাহির হওয়ার জন্য আলাদা দুটি পথ রয়েছে। শপিং মলটি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে উত্তর জোনের ডিসি বিধান ত্রিপুরা বলেন, ভবনের লিফট ছিঁড়েই এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। এর আগে ২০১৪ সালেও এ ভবনে আগুন লেগেছিল।

এদিকে, আজকের ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোজাম্মেল হককে প্রধান করে একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে বলে তিনি নিজেই জানান। কমিটি তদন্তের মধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খোঁজে বের করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451