শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাইকগাছায় ২০ ক্যাথলিক মিশনে বড়দিনের সকল প্রস্তুতি সম্পন্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬
  • ৪৪৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) খুলনা ॥

পাইকগাছায় শুভ বড়দিনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার

দিবাগত রাত ১২টা থেকে উপজেলার ২০টি ক্যাথলিক মিশনে উৎসব মুখর পরিবেশে

অনুষ্ঠিত হচ্ছে বড়দিন। প্রতিবছরের ন্যায় এ বছরও পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক

চার্চ, ফকিরাবাদ, লক্ষ্মীখোলা, চাঁদখালী, বেতবুনিয়া, রাড়–লী ফোর-স্কয়ার,

কাটিপাড়া ম্যাথডিষ্ট, গদাইপুর এসডিএ, মামুদকাটী এসডিএ, কাশিমনগর

এসডিএ, কাশিমনগর লাইট অফ ক্রাইস্ট, সলুয়া এফসিসিবি, উলুডাঙ্গা

এফসিসিবি, হরিঢালী ফোর-স্কয়ার, পুরাইকাটী এফসিসিবি, কাশিমনগর

গ্রেস, মামুদকাটি গ্রেস ব্যাপঃ, উত্তর কাশিমনগর এফসিসিবি, কাটিপাড়া ও

উলুডাঙ্গা ফ্রি ব্যাপটিষ্ট সহ প্রতিটি চার্চে আয়োজন করা হয়েছে ধর্মীয়,

সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক মিশনে

আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি। প্রতিটি গৃহ করে তোলা

হয়েছে রঙ তুলির আঁচড় দিয়ে পরিপাটি। কেউ কেউ বিভিন্ন কারুকাজের

মাধ্যমে নান্দনিক সাজে সাজিয়ে তুলেছেন বসতবাড়ী ও আঙ্গিনা। মেহেদী ও

নতুন পোশাকে সেজেছে কিশোর-কিশোরী ও শিশুরা। কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের

শিশু দিয়ামনি ও সুষ্মিতা রোজারিও জানান, বড়দিন উপলক্ষে হাতে ও পায়ে মেহেদী

দিয়েছি। রঙ তুলি দিয়ে নিপুন কারুকাজ করে বাড়ীর আঙ্গিনা পরিপাটি করা

হয়েছে বলে কিশোরী তিন্নী মন্ডল ও গৃহবধু পৌল গাইন জানান। বসতবাড়ীর

সামনে আলোক সজ্জিত ক্রীসমাষ্টট্রি (গাছ) স্থাপন করা হয়েছে বলে শাওন ও

মারিয়া সরকার জানান। শাপলা ফুলের আকৃতির ন্যায় গোশালা তৈরী করা হয়েছে

বলে সাগর সরকার জানিয়েছেন। ইতোমধ্যে, মিশন গুলোতে গেইট, প্যান্ডেল ও

আলোক সজ্জা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে খ্রীষ্টান

এ্যাসোসিয়েশন পাইকগাছা-কয়রার সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও

জানিয়েছেন। এদিকে ২০টি ক্যাথলিক চার্চের অনুকূলে সরকারি ভাবে সহায়তা

হিসাবে ১০ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী

অফিসার নাহিদ-উল- মোস্তাক জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451