বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় জমি কিনে চক্রান্তের স্বীকার একটি অসহায় পরিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ১৮১ বার পড়া হয়েছে

 

তালা প্রতিনিধি:

তালায় মাত্র ৫ শতক জমি ক্রয় করে প্রতিপক্ষের নানা চক্রান্তের স্বীকার একটি অসহায় পরিবার

বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় বুধবার বিকালে তালা সদর প্রেসক্লাবে এক

সাংবাদিক সম্মেলনে করেন তালা উপজেলার খড়েরডাঙ্গা গ্রামের মোঃ মেছের আলী

মুন্সির পুত্র মোঃ হাসান মুন্সি।

তিনি তার লিখিত অভিযোগে জানান, সাতক্ষীরা তালা উপজেলার খড়েরডাঙ্গা গ্রামের

এরশাদ মুন্সির শাশুড়ী জোহরা বেগমের কাছ থেকে আমারা নাজ্য টাকায় ৫ শতক নিষ্কটক

জমি ক্রয় করি। জমি দাতা বা তার শরীকের কোন আপত্তি না থাকলেও পাশ্ববর্তী কতিপয়

প্রভাবশালী কুচক্রী মহলের নানাবিধ হুমকীতে আতংকিত। ইতিপূর্বে উক্ত প্রভাবশালী মহল

আমাদের ঐ জমি ক্রয়ে বাঁধা দিয়ে ব্যর্থ হয়ে আমাদের নামে গত ৩ ডিসেম্বর কয়েকটি

আঞ্চলিক পত্রিকায় “তালার পল্লীতে দুধর্ষ সন্ত্রাসীদের সংঘবদ্ধ হওয়ার চেষ্টা” শিরোনামে

মিথ্যা সংবাদ পরিবেশন করে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দপ্তরে উক্ত সংবাদ কাটিং এর

উপর তদন্তের নির্দেশ আসায় তিনি সরেজমিন তদন্ত করেন এবং সংবাদটি মিথ্যা বলে

প্রমানিত হয়। এদিকে কুচক্রী মহল আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকী

দেওয়ায় আমরা বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। সংবাদ সম্মেলনে জানান, কুচক্রীমহলটি

ইতিপূর্বে আমার ভাই আঃ রহিমকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে ফায়দা লুটার চেষ্টা

করে। সম্প্রতি জমি জমার বিষয়টি নিয়ে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির

হোসেনের মধ্যস্ততায় আপোষ মিমাংশার মাধ্যমে নিষ্পতি হয়। কিন্তু বাদী- বিবাদীর

অভিযোগ না থাকার স্বত্তেও তৃতীয় পক্ষ ঘোলা পানিতে মাছ স্বীকারের পায়তারা করছে।

বিষয়টি তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451