রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএমের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে ঢাকায় প্রত্যাহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

আর্থিক অনিয়মের অভিযোগে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (ফুলবাড়ী-

বিরমাপুর) এর উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদকে গত সোমবার (৫

ডিসেম্বর) প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

অভিযোগে জানা যায়, সাবেক মহাব্যবস্থাপক (জিএম) আব্দুর রাজ্জাক

হজ্বব্রত পালনের জন্য গত ৭আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে থাকাকালীন

উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) এর

দায়িত্ব পালন করেন। এ সময় ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) আবুল কালাম আজাদ

কর্মরত এলাকার প্রতিটি নতুন সেচ পাম্পে সংযোগ দেয়ার নামে দুই লাখ

টাকা করে উৎকোচ নেন। একই কায়দায় ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ,

পার্বতীপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় শতাধিক সেচ পাম্পে বিদ্যুৎ

সংযোগ দেয়া হয়।

সরেজমিনে হাকিমপুরের চেংগ্রামে গিয়ে জানা যায়, চেংগ্রামের

২১টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য প্রত্যেক বাড়ি থেকে ১৫হাজার

টাকা আদায় করেছেন ওই ডিজিএম। এ ঘটনায় ওই গ্রামের জাকিরুল ইসলামর

নামের এক ব্যক্তি এক মাস আগে ডিজিএম আবুল কালাম আজাদের ঘুষ

বানিজ্যের বিষয়ে সমিতিতে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় পল্লী বিদ্যুতায়ন

বোর্ডের সহকারি পরিচালক (ডিডি প্রশিক্ষণ) শাহ আলমকে তদন্তের দায়িত্ব

দেয়া হলে তিনি গতকাল মঙ্গলবার সরেজমিনে তদন্ত করেন।

সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, ডিজিএম আবুল কালাম আজাদ ২০০৯

সালে কুড়িগ্রামের নাগেশ্বরীতে কর্মরত থাকাকালীন গ্রাহকদের ট্রান্সফরমার

চুরির দায়ে গণধোলাইসহ মামলায় হাজতবাসও করেছেন।

এ বিষয়ে ডিজিএম আবুল কালাম আজাদের বক্তব্য নেয়ার জন্য তার

মুঠোফোন ০১৭৩৪ ৩৬২৩৬৮ নংম্বরে ফোন করা হলে মুঠোফোনটি সুইচ বন্ধ

পাওয়া যায়।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (ফুলবাড়ী-বিরমাপুর) এর মহাব্যস্থাপক

(জিএম) সন্তোষ কুমার বলেন, ডিজিএম আবুল কালাম আজাদকে প্রত্যাহারের

আদেশ পাওয়ার পরপরই তাকে সমিতি থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451