রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রাম উপজেলা বন কর্মকর্তা ঘুষ গ্রহণকালে দুদকের হাতে আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ২৩১ বার পড়া হয়েছে

 

নাটোর ব্যুরো অফিস:

সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের অর্থ পরিশোধে ঘুষ গ্রহণকালে

বড়াইগ্রাম উপজেলা বন কর্মকর্তা মোঃ নাবিউল ইসলাম গাজীকে হাতেনাতে

গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দূর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয়

কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে তার অফিস থেকে গ্রেফতার

করে।

দুদক রাজশাহী কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আরিফ হোসেন জানান,

বড়াইগ্রামের জোয়ারী ইউনিয়নের সামাজিক বনায়ন কর্মসূচির বিক্রয়কৃত

গাছের মূল্য বাবদ এলাকার উপকারভোগীদের পাঁচ লক্ষ টাকা পাওনা ছিল। এই অর্থ

পরিশোধে উপজেলা বন কর্মকর্তা উপকারভোগীদের কাছে দশ হাজার টাকা ঘুষ

দাবী করেন। জোয়ারী এলাকার জনৈক আলমগীর হোসেন বিষয়টি দুদক রাজশাহী

কার্যালয়কে অবহিত করেন। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে আলমগীর

হোসেন উপজেলা বন কর্মকর্তা নাবিউল ইসলামকে তার দাবীকৃত ঘুষের অর্থ

পরিশোধ করার সময় দুদক হাতেনাতে তাকে গ্রেফতার করে। অভিযানকালে উপস্থিত

ছিলেন দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া, উপ-পরিচালক

ফাইয়াজ আলম, সহকারি পরিচালক রাশিদুল ইসলাম, সহকারি পরিচালক আলমগীর

হোসেন, উপ-সহকারি পরিচালক আরিফ হোসেন, উপ-সহকারি পরিচালক তরুন

কান্তি ঘোষ।

বড়াইগ্রাম থানার ওসি শাহ্ধসঢ়;্ধসঢ়;রিয়ার খান জানান, নাবিউল ইসলামকে থানায়

হস্তান্তর করে দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম ১৬১ ধারায়

সরকারি দায়িত্বে থেকে ঘুষ গ্রহণের দায়ে মামলা করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451