বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

লালপুরে শীতের আমেজ শুরু লেপ-তোষক তৈরীতে ব্যাস্ত কারিগরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ৩৭১ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান :

বাংলাদেশ ষরঋতুর দেশ । প্রতি ছয় মাস অন্তর অন্তুর প্রকৃতি বদলায় তার রূপ ও রং

। প্রকৃতির নিয়ম অনুসারে আশ্বিনে গা করে শিন শিন কার্তিকে গায়ে

কাঁথা আর এখন অগ্রাহায়ন মাস প্রাকৃতিতে বিরাজ করছে শীতের

আমেজ । সন্ধা হলেই চারেদিকে ঘীরে উঠে ঘন কোয়াশার চাঁদরে । আবার

সকাল হলেই বাড়ীর আশে পাশে, রাস্তার ধারে, মাঠের বুকে মৃদু শিশিরের

উপস্থিতি দেখা যায়। সব মিলিয়ে প্রকৃতিতে এক অন্যরকম পরিবেশ বিরাজ

করছে । আর শীত মানেই প্রশান্তীকর এক ঘুম আর তার জন্য প্রয়োজন গরম

কাপড়ের যার মধ্য দিয়ে মানুষ তৃপ্তিতে ঘুমাবে । তাই তো সম্প্রতী লালপুর

উপজেলার মানুষ শীত জেকে বসার আগেই ব্যাস্ত হয়ে উঠেছে গরম কাপড়, লেপ

ও তোষক তৈরীতে । উপজেলার বিভিন্ন এলাকার বাজার ও মহল্লায় ঘুরে দেখা

যায়া শীতকে সামনে রেখে লেপ ও তোষক তৈরীতে ব্যাস্ত সময় পারকরছে এই

অঞ্চলের লেপ ও তোষক তৈরীর কারিগরা । নাটোরের লালপুর উপজেলার

ওয়ালিয়া,গোপালপুর,লালপুর,কদিমছিলান বাজারের লেপ তৈরীর কারিগরা জানান,

বিশেষ কোন অর্ডার ছাড়া সারা বছর তাদের তেমন কাজ কর্ম হয় না । যেমন

বিয়ে বাদি ছারা তেমন অর্ডার তারা পায় না । তাই শীতের আগমনের দিকে

অপেক্ষা করে প্রায় সারা বছর পার করতে হয় এই অঞ্চলের লেপ-তোষক তৈরীর

কারিগরদের । তারা জনায়, এখন অগ্রাহায়ন মাস কার্তিকের মাঝা মাঝি

থেকেই শুরু হয় লেপ ও তোষক তৈরীর কাজ । আর অগ্রাহায়ন থেকে যেন দম

ফেলার সময় পায়না তার । দীন যত গড়াচ্ছে শীত তত বেশী পড়ছে আর শীতের

সঙ্গে পাল্লা দিয়ে অর্ডার নিলেও সঠিক সময়ে তা সরবারহ দিতে তারা

হিমশিম খাচ্ছে । এদিকে সকাল থেকে সার দিন চলছে লেপ তৈরীর কারিগর দের

ধনুক দিয়ে তুলা ফাঁটাবার কাজ । শীতের ছয় মাস একি ভাবে চলে তাদের

এই কর্মব্যাস্ততা । ছয় মাসের আয়ের টাকা দিয়েই তাদের সারা বছর চলতে

হয়। শীত জেকে বসার আগেই লেপও তোষক তৈরীর করতে আসা মানুষের ভীর

জমেছে উপজেলার প্রতিটি লেপ তোষক তৈরীর দোকানে । আবার শীতের

আগমনে লেপ তোষক তৈরীর চাহিদা বৃদ্ধি পাওয়ায় বড়াইগ্রাম উপজেলার

বনপাড়া বাজারে অবস্থিত তুলা মিল হতে উন্নত মানের তুলা সরবারহ করতেও

হিমশিম খাচ্ছে তুলা মিল গুলো । এই দিকে শীতের আগমনে তুলার দাম ও বৃদ্ধি

হয়েছে । এখন কারপাস তুলা প্রতি কেজি বিক্রয় হচ্ছে ৮০-৯০টাকা,

মেশিং কারপাস তুলা ১০০-১৫০টাকা, ব্যান্ডিস তুলা ৫০ টাকা,গারর্মেন্টস

তুলা বিক্রয় হচ্ছে ২০-৩০, উন্নত গার্মেন্টস ৫০ টাকা কেজি দরে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451