রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে ইউপি সদস্যকে কুপিয়ে টাকা ছিনতাই : আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউপি সদস্য বাবুল প্রাং (৪৩) কে ধারালো অস্ত্র

দিয়ে কুপিয়ে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় আনারুল

নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তুলাধুনা

গ্রামে ইটভাটায় মাটি বিক্রির ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে

আগপুরুলিয়া গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন ইউপি সদস্য বাবুল প্রাং। পথিমধ্যে

একই গ্রামের মাজেদ আলীর ছেলে আনারুল সহ আরো ৩/৪ জন যুবক রাতের অন্ধকারে তার

পথরোধ করে এবং হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার কাছে থাকা সমুদয় টাকা

নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আহত বাবুল প্রাং এর চিৎকারে স্থানীয়রা এগিয়ে

এসে ধাওয়া করে আনারুলকে ধরে গণপিটুনী দিয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল

থেকে তাকে গ্রেফতার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেয়। বর্তমানে

আহত বাবুল প্রাং ও ধৃত আনারুল একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ

ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে। #


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451