আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে নড়াইলে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে
উভয়পক্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। গতকাল শনিবার (৩ডিসেম্বর) সকালে
কালিয়া থানার চাঁচুড়ি ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় প্রতিপক্ষের ১৫টি বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাংচুর লুটপাট চালান হয়
বলে অভিযোগ ভূক্তভোগীদের।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
আমবাড়িয়া গ্রামের আলমগীর শেখ ও কাতেবর মেম্বর গ্রুপের মধ্যে বিরোধ
দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। বিরাজমান এ বিরোধের ফলে ইতিপূর্বে
একাধীক বার সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে । এরই জের ধরে গতকাল সকালে
প্রতিপক্ষ আলমগীর শেখের নেতৃত্বে কাতেবর মেম্বারের ভাই তকিবরের উপর
হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করা হয়। এ নিয়ে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ১৫জন আহত। এ সময় প্রতিপক্ষের লোকজন আবু
সাঈদ, মানসুর, হিমুর বাড়িসহ ১৫টি বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর
লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ
ঘটনায় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে
তকিবরের অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসক তাকে উচ্চতর চিকিৎসার জন্য
খুলনা মেডিক্যেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বাকিদের সদর হাসপাতলে
চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গনি
মিয়া বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের মামলার প্রস্তুতি
চলছে।