পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ,
পাইকগাছায় ভিক্ষুক মুক্ত ও পূর্নবাসন কর্মসূচির আওতায় ভিক্ষুকদের
সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
বিকালে দেলুটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান রিপন কুমার
মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও
নাহিদ-উল- মোস্তাক। উপস্থিত ছিলেন, ইউপি সচিব ধীমান মল্লিক, ইউপি সদস্য
অনীল কৃষ্ণ মল্লিক, তরুণ কান্তি সরকার, ইউপি সদস্য কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল,
দিপক কুমার মন্ডল, শিবপদ মন্ডল, নিরাপদ দফাদার, আশিষ কুমার হালদার, বিশ্বজিৎ রায়,
সুপদ রায়, রণধীর মন্ডল, প্রীতিলতা ঢালী, চঞ্চলা রানী মন্ডল, ডালিম রায়, ভিক্ষুক
কোবাদ গাজী, করিমুন্নেছা ও সাবিত্রী রায়।