বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যশোরে ‘সন্ত্রাসীদের গোলাগুলি’তে যুবক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ২০৪ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি,

যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় দুই দল ‘সন্ত্রাসীর গোলাগুলি’তে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাতে যশোর-মাগুরা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক বেনাপোলের ছোট আঁচড়া এলাকার বাসিন্দা রিপন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া স্কুলের সামনে দুদল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে বলে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আবদুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় গুলিবিদ্ধ যুবকের। তাঁর মাথার ডান পাশে একটি গুলি বিদ্ধ হয়েছে।

ওসি আরো জানান, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451