শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

পাবণা সংবাদদাতা,

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল হোসেন জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

র‍্যাবের ভাষ্য, বন্দুকযুদ্ধে তাদের এক সদস্য আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল,  একটি শুটার গান, সাতটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার হাসিবুল আলম জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে ঝাঐল ওভারব্রিজ এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পায় র‍্যাব। সেই খবরের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের সর্দার দুলাল গুলিবিদ্ধ হয় এবং অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। এ সময় রুস্তম নামের এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

র‍্যাবের এ কর্মকর্তা আরো জানান, গুলিবিদ্ধ অবস্থায় ‘ডাকাত সর্দার’কে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহত দুলালের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম), বেলকুচি ও কামারখন্দ থানায় ডাকাতির অভিযোগে নয়টি মামলা আছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451