নাটোরের গুরুদাসপুর উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা
টোলপ্লাজার পূর্বপার্শ্বে কাভার্ডভ্যান ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত
হয়েছে।
বুধবার বেলা পৌনে ১১টায় বনপাড়াগামী স্কয়ার কোম্পানীর কাভার্ডভ্যান নং ঢাকা মেট্টো
ড-১৯২৪ কে একই অভিমুখী মালবোঝাই ট্রাক নং ঢাকা মেট্টো ট-৩৪৮২ পেছন থেকে
সজোড়ে ধাক্কা দেয়। এতে স্কয়ার কোম্পানীর কাভার্ডভ্যানটি ক্ষতিগ্রস্থ হলেও নিয়ন্ত্রণ
হারিয়ে মালবোঝাই ট্রাকটি টোলপ্লাজার দেয়ালে ধাক্কা খায়। এতে সামনের সিটে
অবস্থানকারী ট্রাক ড্রাইভার বাবু (৪২) ও হেলপার শামীম (৪০) গুরুতর আহত হয়। খবর পেয়ে
হাইওয়ে পুলিশ ও টোলপ্লাজা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় বনপাড়া আমিনা
হাসপাতালে চিকিৎসাধীন নিলে সেখানে তাদের মৃত্যু ঘটে। উভয় নিহতের বাড়ি মেহেরপুরে
বলে জানা গেছে।
কাছিকাটা টোলপ্লাজার ট্রাফিক এন্ড সিকিউরিটি অফিসার নাজমুল হক আজাদ ওই সড়ক
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।