নড়াইল জেলা পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ
সৈয়দ আইয়ুব আলী গতকাল সোমবার বিকালে ঢাকা থেকে নড়াইলে ফিরেছেন। বর্তমান জেলা
আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী দলীয় মনোনয়ন পাবার পর এই প্রথম ঢাকা থেকে
নিজ নির্বাচনী এলাকায় ফিরছেন এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই দলীয় নেতা-কর্মী, ও সাধারণ মানুষ
তাকে বরণ করতে লোহাগড়া শহর থেকে তিন কিলোমিটার দূরে কালনাঘাটে ছুঁটে যান। বিকাল সাড়ে
৪টায় কালনাঘাটে পৌঁছালে লোহাগড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী
এবং সমর্থকরা তাকে শুভেচ্ছা জানায়। এসময় কালনাঘাটের বটতলায় পথসভায় নেতা-কর্মী ও সমর্থকদের
উদ্দেশ্যে এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা নড়াইলের সকল মানুষের
উন্নয়ন করবার জন্য আমাকে দলীয় মনোনয়ন দিয়ে এলাকায় পাঠিয়েছেন। আমি এলাকার মানুষের সেবা করতে
চাই। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের
সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী বণি আমিন, লোহাগড়া ইউপির
সাবেক চেয়ারম্যান বদর খন্দকার প্রমুখ ।