বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে দুলাভাইকে পিটিয়ে ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে আটক শ্যালক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :   বাগেরহাটে তপন শীল (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে তিনি মারা যান। তপন শীল উপজেলার বাসাবাটি এলাকায় বসবাস করতেন।
এ জড়িত সন্দেহে তপন শীলের শ্যালক বাসুদেব সরকারকে (৫৫) আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাসাবাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
তপন শীলের স্ত্রী আখি শীল বলেন, ‘বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে আমার স্বামীর সেলুন রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেলুন থেকে কয়েকজন যুবক আমার স্বামীকে ডেকে বাসস্ট্যান্ডের পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে মারধর করে ও মুখে বিষ ঢেলে দেয়। পরে মোবাইল ফোনে আমাকে ঘটনাটি জানালে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’
তিনি আরো বলেন, আমার বিয়ের পর বাসাবাটি এলাকায় বাবার লিখে দেয়া জমিতে বসবাস করে আসছি। আমার সৎ ভাই বাসুদেব সরকারের অংশ বাদে অন্য অংশ বোনদের নামে লিখে দেন বাবা। এই সম্পত্তির ভাগভাগি নিয়ে  ২-৩ বছর ধরে বোনদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছে। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে আমার স্বামীকে হত্যা করেছে।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, তপন শীলের সঙ্গে তার শ্যালকদের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে মামলাও চলছে। সেই বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে মারধর করে মুখে বিষ দিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তার শরীরে আঘাতের চি‎হ্ন পাওয়া গেছে।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মুসফিকার শামস মেনন বলেন, ‘রাত ৮টার দিকে তপন শীল নামে এক ব্যক্তিকে বিষপান করা অবস্থায় তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা দেওয়ার কিছু সময় পর তিনি মারা যান। তার মাথা ও হাতে আঘাতের চি‎‎হ্ন রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451