রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় আটক ১       

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :

   বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা আলী আশরাফ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে ডেকে নিয়ে মারপিটের ঘটনায়  জামাল (৪৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিপার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। আটক জামাল জেলার মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আলী আকবরের ছেলে। আহত মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী এখনও মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, সোমবার মুক্তিযোদ্ধা আশরাফ আলী হাওলাদারকে মারপিটের ঘটনায় তার ছেলে রাসেল হাওলাদার বাদী হয়ে  নিশানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আ. রহিম বাচ্চুসহ তার ক্যাডার বাহিনীর আরও ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিপার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল জামালকে আটক করে। ইউপি চেয়ারম্যানসহ অন্য আসামিদের আটকের চেষ্টা চলাচ্ছে।

প্রসঙ্গত, সোমবার একটি তুচ্ছ ঘটনার শালিস বিচারের কথা বলে মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলীকে মঙ্গলবার সকালে  নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু তার ব্যক্তিগত অফিসে ডেকে নেয়। সেখানে মুক্তিযোদ্ধার উপর চালানো হয় শারীরিক নির্যাতন। ঘটনার প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করে। আসামিদের গ্রেফতার করা না হলে বিজয় দিবসের সকল সরকারি অনুষ্ঠান মুক্তিযোদ্ধারা বর্জন করবে বলে আল্টিমেটাম দেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451