বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি : এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ২১৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ রোববার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিকল্পধারার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ এ কথা জানান।

এ সময় এরশাদ নির্বাচন কমিশন গঠনের বিষয়েও কথা বলেন। জাতীয় সংসদে যেসব রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করছে, তাদের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আর যেসব রাজনৈতিক দল সংসদের বাইরে, তাদের নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন এরশাদ। জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

গত শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, নিবন্ধিত এবং বিভিন্ন সময় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিকগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন এবং বাছাই কমিটি গঠন করতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451