নাটোরের লালপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে গবাদিপশু, সিএনজি সহ
বিভিন্ন আসবাবপত্র। শুক্রবার রাতে উপজেলার কেশব বাড়ীয়াগ্রামে এই ঘটনা ঘটে। এতে
৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের।
পুলিশ জানায়, উপজেলার আড়বাব ইউনিয়নের কেশববাড়ীয়া গ্রামের মৃত রাহাত আলী
ফকিরের পুত্র মোয়াজ্জেম হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এসময়
স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে কে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে
পৌছে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ব্যাপারে মোয়াজ্জেম
হোসেন বাদী হয়ে লালপুর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি অভিযোগ দায়ের
করেছেন।