বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে মোরেলগঞ্জে সাড়ে ৭ ফুট অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৩১৮ বার পড়া হয়েছে

 এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে জেলের জালে মঙ্গলবার বিকেলে ৪ টায় ধরা পড়েছে সাড়ে ৭ ফুট লম্বা অজগর সাপ। খবর পেয়ে গুলিশাখালী ফরেষ্ট টাইগার রিসোর্স টিমের সদস্য বারেক হাওলাদার, মুজিবর সরদার, বনপ্রহরী আব্দুল মালেক অজগরটি উদ্ধার করে উপজেলা প্রশাসন দপ্তরে নিয়ে আসে । এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল উপস্থিত ছিলেন।
পরে ফরেষ্টর মনিরুল ইসলাম খান নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, এএসআই পলাশ শেখ, ইউপি সদস্য মনিরজ্জামান জসিম মৃধা, মিলন তালুকদারের উপস্থিতিতে সাপটি পূর্ব সুন্দরবনের গুলিশাখালী ফরেষ্টে অবমুক্ত করেন। অমাবস্যার তিথির প্রভাবে সুন্দরবনে ঢুকে পড়া অতিরিক্ত পানির তোড়ে সাপটি নদীতে চলে এসেছে বলে বন কর্তৃপক্ষ জানায়।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451