বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেনীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধিঃ

ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তাদের লাশ ফেনী সদর হাসপাতালে রাখা হয়েছে।

ফেনী র‍্যাব সিপিসির পরিচালক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, দুটি এলজি, একটি চাপাতি ও কিছু গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।

বন্দুকযুদ্ধে দুজন নিহত হওয়ার বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ। তিনি বলেন, ‘আমি এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451