বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৪৯ লক্ষ্যে সাকিবের কাছে হারলেন তামিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ

ঢাকা:  লক্ষ্য ১৪৯। কিন্তু চট্টগ্রামে নিজেদের মাঠে সেই সংগ্রহটার ধারে কাছেও যেতে পারল না চিটাগং ভাইকিংস! এবারের বিপিএলে টানা চতুর্থ ম্যাচ হারল তারা। এবার তামিম ইকবাল হারলেন বন্ধু সাকিব আল হাসানের কাছে। সাকিবের ঢাকা ডায়নাইমাইটস বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটা বেশ সহজেই ১৯ রানে জিতেছে। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল ঢাকা।

অনেক বড় সংগ্রহের আশা জাগিয়েও ঢাকা শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৮ রান করে। কৃতিত্বটা চিটাগংয়ের বোলারদের। মোহাম্মদ নবি নিয়েছিলেন ৩ উইকেট। টাইমাল মিলসেরও শিকার ৩টি। এরপর শুরু থেকেই ছন্দে লাগল না তামিমদের ব্যাটিং। তামিম নিজেও ৩৫ বলে ২৬ রানের ধীর ইনিংস খেলে ফিরেছেন। নিয়মিত উইকেট তুলে নিয়ে ঢাকা প্রতিপক্ষকে ৮ উইকেটে ১২৯ রানে থামিয়েছে।

জবাব দিতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারায় চিটাগং। জহুরুল ইসলাম (৬), এনামুল হক (১৭) ফিরেছেন। তামিম ৬৬ রান পর্যন্ত দলকে নিয়ে ডোয়াইন ব্রাভোর শিকার। ম্যাচে আসলে কখনোই ছিল না চিটাগং। ঢাকার মোহাম্মদ শহীদ একে একে তুলে নেন নবি (১৫), গ্র্যান্ট ইলিয়ট (৮) ও নাজমুল হোসেন মিলনের (১৩) উইকেট। ৯৬ রানে ৬ উইকেট হারানোর পর আর কোনো আশা থাকেনি চিটাগংয়ের।  শহীদ ৩টি এবং ব্রাভো, নাসির ও কোলস ১টি করে উইকেট নিয়েছেন।

টস হেরে কোনো উইকেট না হারিয়ে ৪৫। ৫ ওভারের মধ্যে। এরপর ৯ ওভারে ১ উইকেটে ৭২। ঢাকার যা ব্যাটিং লাইন আপ তাতে এরপর তাদের বেশ বড় স্কোর গড়ার কথা। কিন্তু জয়ে ফিরতে মরিয়া চিটাগং ভাইকিংস এরপর আঘাতের পর আঘাত হেনেছে। খুব বড় স্কোর গড়তে দেয়নি ঢাকাকে।

মেহেদী মারুফ যেমন মারতে থাকেন প্রতি ম্যাচে, এই খেলায়ও তাই করলেন। বাউন্ডারিতে নাচিয়ে দিলেন ঢাকাকে। কিন্তু মোহাম্মদ নবি ৪.৫ ওভারে থামান তাকে। মারুফ ২০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৩ রানে ফেরেন।

নাসির হোসেন ও কুমার সাঙ্গাকারা এরপর বেশ ভালো ভাবে দলকে এগিয়ে নিয়ে যান। ৯ ওভার পর ড্রিংকস ব্রেক ছিল। ওই বিরতির পর ফিরেই প্রথম সর্বনাশ ঢাকার। এই আসরের সবচেয়ে গতিশীল বোলার টাইমাল মিলস ৪ বলের মধ্যে তুলে নেন এই দুজনকে। নাসির ২০ ও সাঙ্গাকারা ১৭ রানে আউট।

অধিনায়ক সাবিক আর তরুণ মোসাদ্দেক মিলে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ৭ বলে ১৩ রানের ইনিংস খেলে নবির বলে বোল্ড হয়ে ফেরেন সাকিব। ৭ রানের মধ্যে ২ উইকেট হারায় ঢাকা। ডোয়াইন ব্রাভো (৩) রান আউট।

মোসাদ্দেক সাহসী। হাল ধরেন। ২৮ রান পর্যন্ত উইকেট পড়ে না। কিন্তু তারপর পর পর ৪ ওভারে পড়ে ৪টি। মোসাদ্দেকও ২৬ বলে ২টি করে চার ও ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৩৫ রানে ফেরেন। বিশাল সংগ্রহের আশা জাগিয়েও তা হয়নি ঢাকার। তবে চিটাগংকে ম্যাচ হারানোর জন্য ওটাই ছিল যথেষ্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451