বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়ের জন্য চিটাগং ভাইকিংসের সামনে ছুড়ে দিয়েছে ১৪৯ রানের লক্ষ্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ

ব্যাট হাতে শুরুটা ভালোই হয়েছিল ঢাকা ডায়নামাইটসের। কিন্তু শেষ দিকের ব্যাটিং বিপর্যয়ে সংগ্রহটা খুব বেশি বড় করতে পারেনি সাকিব আল হাসানের দল। জয়ের জন্য চিটাগং ভাইকিংসের সামনে ছুড়ে দিয়েছে ১৪৯ রানের লক্ষ্য।

চিটাগংয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৫ রান সংগ্রহ করেছিলেন ঢাকা ডায়নামাইটসের দুই ওপেনার মেহেদী মারুফ ও কুমার সাঙ্গাকারা। পঞ্চম ওভারে ৩৩ রান করা মারুফকে আউট করতে পারলেও খুব বেশি স্বস্তিতে থাকতে পারেননি চিটাগংয়ের বোলাররা। তিন নম্বরে ব্যাট করতে নেমে নাসির হোসেন খেলেছেন ১৪ বলে ২০ রানের ইনিংস। দশম ওভারে সাঙ্গাকারা সাজঘরে ফিরেছেন ১৭ রান করে। ১২তম ওভারে অধিনায়ক সাকিব ১৩ রান করে আউট হয়ে যাওয়ার পরপরই ঢাকা পড়েছে ব্যাটিং বিপর্যয়ের মুখে। ১১ ওভার শেষে ঢাকার সংগ্রহ ছিল ৩ উইকেটে ৯৩ রান। আর শেষ ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে মাত্র ৫৫ রান। শেষপর্যায়ে ২৬ বলে ৩৫ রানের লড়াকু ইনিংস খেলে প্রায় একাই লড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাঁর ব্যাট থেকেই এসেছে দলের সর্বোচ্চ ইনিংস।

চিটাগং ভাইকিংসের পক্ষে দারুণ বোলিং করেছেন মোহাম্মদ নবী ও টিম মিলস। দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন পাকিস্তানের পেসার ইমরান খান।

দুই দিন বিরতির পর আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451