রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলা দেশ জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখা l

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০১৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

মো:নুরুজজামান,থানা প্রতিনিধি,ঢাকা:

ঢাকা, ২২ জুন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলা দেশ জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখা –

সোমবার এক বিবৃতিতে সভানেত্রী মমতাজ আলো বলেন, গুম-খুন, ক্রসফায়ার, গণগ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাস জন্য বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ জন্ম নিয়েছে তা থেকে দৃষ্টি আড়াল করার জন্যই কুৎসাপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে মমতাজ আলো ,কুরুচিপূর্ণ, অসংস্কৃত, উস্কানীমূলক, ভয়ংকর রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ও রাজনৈতিক শিষ্টাচারবর্জিত বলে অবহিত করেন।

তার বক্তব্য অহংকার, ঔদ্ধত্য ও অপরিণামদর্শী। প্রবাসীরা মনে করে তার এই বক্তব্য দেশের রাজনীতিতে অবিশ্বাস, বিচ্ছেদ, ও দূরত্ব আরও বাড়িয়ে দেওয়ার পাশাপশি রাজনৈতিক শিষ্টাচার অন্ধকারে হারিয়ে যাবে। বিবৃতিতে আরও বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ আয়োজিত ইফতার পার্টিতে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্রোশমূলক বক্তব্যের কারণ- তিনি ও তার দল মিথ্যা মামলা, কুৎসা ও মিথ্যা প্রচারণা চালানোর পরও তারেক রহমান দেশের জনগণ ও রাজনীতিতে একটি মজবুত আসন করে নিয়েছেন, যা অন্য কেউ পারেনি। তাই শেখ হাসিনা ও তার সরকার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে তারেক রহমানের বিরুদ্ধে পাগলের প্রলাপ বকে যাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451