রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে মহিলাকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ২১২ বার পড়া হয়েছে

 

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ঢুলিয়া গ্রামে ছাগলে ফসল

খাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাকেলা খাতুন (৩৫) নামে স্বামী

পরিত্যক্তা এক মহিলাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বিরাজ উদ্দিন মন্ডল

(৪৮) কে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, মঙ্গলবার তার বোন বাকেলা খাতুনের একটি ছাগল প্রতিবেশী

জাকের মন্ডলের ছেলে বিরাজ মন্ডলের ফুলকপির জমিতে যায়। এ সময় কপির গাছ খাওয়াকে

কেন্দ্র করে তাদের মধ্যে বিতর্ক বাধে। এক পর্যায়ে বিরাজ তার হাতে থাকা হাঁসুয়া

দিয়ে বাকেলা খাতুনকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া

করে বিরাজকে একটি ঘরে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে

গ্রেপ্তার ও হত্যাকান্ডে ব্যবহৃত হাঁসুয়াটি জব্দ করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের

প্রস্তুতি চলছে।

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, আটক বিরাজ বাকেলাকে হত্যার কথা

স্বীকার করেছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451