বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে সুপারিবাগানে মিলল যুবকের ঝুলন্ত লাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিদিঃ

লক্ষ্মীপুরের একটি সুপারিবাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার চর রুহিতা গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের বাড়ির সুপারিবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম রাজীব হোসেন রাজু (২১)। তিনি চর রুহিতা গ্রামের প্রবাসী নূর নবীর ছেলে। রাজু চট্টগ্রামে পিক-আপ ভ্যান চালাতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, গতকাল রোববার রাত ১১টার দিকে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রাজু। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে নুরুল ইসলাম হাওলাদারের বাড়ির সুপারিবাগানের ভেতরে একটি আমগাছে রাজুর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজুর লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রাজুর মা গুলতাজ বেগম জানান, রাত থেকেই ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। পরে সকালে খবর পেয়ে হাওলাদার বাড়ির সুপারিবাগানে গিয়ে রাজুর লাশ শনাক্ত করেন তিনি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, নিহত রাজুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এরপর ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451