বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে সন্ত্রাসী পাহারা বসিয়ে ড্রেজার মেশিনে বালি লুট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ২৮০ বার পড়া হয়েছে

 

রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামে সোমবার
দুপুরে অস্ত্রধারী সন্ত্রাসী পাহারা বসিয়ে ড্রেজার মেশিনে বালি লুটের
অভিযোগ পাওয়া গেছে। সৃষ্ট ঘটনায় মোহাম্মদীয়া ফাঁড়ি থানার পুলিশ
ঘটনাস্থল উপস্থিত হয়ে ড্রেজার মেশিন জব্দ করে।
জানাযায়, আবুধাবী প্রবাসি মাহফুজ আলমের মালিকীয় সম্পত্তি থেকে
একই বাড়ির রিপন হোসেন ভাড়াটে অস্ত্রধারী পাহারা বসিয়ে
ড্রেজারমেশিনে বালি উত্তোলন করে। এ সময়ে মাহফুজের স্ত্রী লিপি আক্তার
বাধা দিলে রিপন হোসেন তাকে পিস্তল তাক করে গুলি করার হুমকি দেয়। সৃষ্ট
ঘটনা লিপি আক্তার ইউপি পরিষদ ও মোহাম্মদীয়া ফাঁড়ী থানায় অভিযোগ
দায়ের করে।
ইউপি চেয়ারম্যান মুজিবুল হক মুজিব জানান, রিপন ওই গ্রামের মৃত
হোসেন মিয়ার স্ত্রী পারুল বেগম থেকে বালি ক্রয় করে।
মোহাম্মদীয়া ফাঁড়ী থানার ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, রিপন সন্ত্রাসী
পাহারা বসিয়ে প্রতিপক্ষকে গুলি করার হুমকি দিয়ে বালি উত্তোলন করে।
তিনি রিপনের বিরুদ্ধে মামলা রুজু করার কথাও জানান।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451