মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের বিনয় ঠাকুর এখন তালাবদ্ধ মন্দিরের পুরোহিত !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০১৬
  • ৩৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহ সদরের চাকলাপাড়ার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরের পুরোহিত শ্রী

বিনয় কুমার দাস এখন অত্যান্ত সাবধানতায় তালাবদ্ধ মন্দিরে পুজা দিচ্ছেন।

অত্যান্ত চেনাজানা ভক্তরা আসলেই এই বৃদ্ধ পুরোহিত কালীমন্দিরের দরজা খুলে

ভিতরে নিয়ে যায়,নচেৎ নয়।

সরেজমিনে সাংবাদিক আঃ হাকিম চাকলাপাড়ার মন্দির এলাকায় ঘুরে ফিরে

স্থানীয়দের নিকটে জানতে পেরেছেন যে, ঝিনাইদহ সহ সারা দেশে গুপ্ত হত্যা

হচ্ছে, পুরোহিতদেরও হত্যা করছে এজন্যে পুরোহিত বিনয় কুমার দাস

আপতত ভয়ে ও আতঙ্কে বাইরে আসেন না।

তাছাড়া পুরোহিত বিনয় কুমার দাস জানিয়েছেন, ঝিনাইদহের ডিসি

মহোদয় ও কালীমন্দিরের কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংবাদিক দের সাথে

আপতত কথা বলতে নিষেধ করেছেন। এই রহস্য জনক নিষেধের কারন বলতে

পারেনি বৃদ্ধ পুরোহিতRurohit Binoy Thakur-Jhenaidah

সাংবাদিক ও বাইরের লোকজনের সাথে কথাবলা নিষেধ থাকার কারনে তিনি

কালীমন্দিরের ভিতর থেকে বাইরে আসতে ও কথা বলতে চাচ্ছিলেন না। ছবিতে

মন্দিরের দেখভাল করা কল্পনা রানী ও এলাকাবাসী এসে জোরে সরে ডাকাডাকির

একপর্যায়ে পুরোহিত বাইরে এসে সাংবাদিকের সাথে কথাবার্তা বলেন।

কল্পনা রানী ও পুরোহিত আরো জানিয়েছেন, বর্তমানে তাদেও কোন সমস্যা

নেই। তবে বিভিন্ন স্থানে পুরোহিত হত্যার কারনে আতঙ্কে আছে ।

পুরোহিত,কল্পনারানী ও এলাবাসী দাবী করে বলেছেন যে, আমাদের উপর

প্রশাসনের বেশি করে নজর রাখা প্রয়োজন। প্রশাসন যদি নিয়মিত আমাদের

দিকে একটু বেশি করে নজর রাখেন তাহলে হয়ত আমাদের কোন সমস্যা

হবেনা বলে জানিয়েছেন এই পুরোহিত শ্রী বিনয় কুমার দাস।Rurohit Binoy Thakur-Jhenaidah


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451