বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

হাতেনাতে কলেজছাত্র আটক, ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার নিজ ঘরে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের দুই বছর আট মাস বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় এলাকাবাসী নূর উদ্দিন সাগর (১৮) নামের এক কলেজছাত্রকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।গতকাল বুধবার এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।আসামি নূর উদ্দিন সাগর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আজ তিনি চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।পাঁচলাইশ থানার পুলিশ জানায়, শিশুটির মা স্কুলশিক্ষক। বাবা বেসরকারি চাকরিজীবী। বুধবার সকালে দুজনেই কর্মক্ষেত্রে যান। বাসায় ছিল ওই শিশু ও তার ১৩ বছর বয়সী ভাই। বেলা ১১টার দিকে নূর উদ্দিন সাগর শিশুটির ভাইকে চকলেট দিয়ে ঘরে ডুকে। তিনি শিশু মেয়েটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে তার ভাই ও এলাকাবাসী এগিয়ে এলে সাগর পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী সাগরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালি উদ্দিন আকবর জানান, দুই বছর আট মাস বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা কলেজছাত্র নূর উদ্দিন সাগরকে আসামি করে থানায় মামলা করেছেন। আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।ওয়ালি উদ্দিন আকবর জানান, নূর উদ্দিন সাগরকে আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়। সে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।আসামি নূর উদ্দিন সাগরের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তার মা স্কুলশিক্ষক। বাবা পরিবহন কোম্পানির কর্মকর্তা। তারা পাঁচলাইশ আমিন জুট মিল কলোনি এলাকায় বাস করে।

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451