শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে কাভার্ডভ্যান, ৩ পথচারী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে কয়েক পথচারীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই দুজন এবং বাকি একজন হাসপাতালে মারা গেছেন। আহত হয়েছেন আরো দুজন।

আজ সোমবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর পূর্বপাড়ে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুজন নারী ও এক শিশু রয়েছে। তাঁরা হলেন চাঁদপুরের রোজিনা, সুনামগঞ্জের রাজিয়া এবং রায়পুরার শিশু ফারহান।

এসআই আরো জানান, প্রেস পরিবহনের একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মেঘনা-গোমতী সেতুর পূর্বপাড়ে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ফুটপাতে উঠে পাঁচজনকে চাপা দেয়।

আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451