শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাটহাজারী’র আলীপুর থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ২৯০ বার পড়া হয়েছে

 

একে.এম নাজিম, হাটহাজারীঃ হাটহাজারী সদরের পৌর এলাকা

থেকে আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের পশ্চিমে বায়তুল

হাকিম জামে মসজিদ সংলগ্ন পুকুর পাড় থেকে একটি অজ্ঞাত

লাশ উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে ৫৫

থেকে ৬০ বছর বয়সি এই অজ্ঞাতনামা বৃদ্ধ বিষপানে মৃত্যু

হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসময় ঘটনাস্থল থেকে একটি

খালি বিষের বোতল উদ্ধার করা হয় বলে জানা গেছে।

অজ্ঞাত লাশ উদ্ধারকারী মডেল থানার এস.আই নজরুল ইসলাম বলেন,

স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে দুপুর আনুমানিক দুইটার

দিকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ৫৫

থেকে ৬০ বছর বয়সি এই বৃদ্ধের মুখে বিষের ফেনা বেরিয়ে

আসে। লাশ সামান্য অদূরে বিষের খালি বোতলটি উদ্ধার করা হয়।

হাটহাজারী মডেল থানার (ওসি) মোঃ বেলাল উদ্দিন জাহাঙ্গীর

জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি

জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451