বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাউখালী-ভান্ডারিয়া সীমানা সংযোগ জোলাগাতি খালে শতবছরেও নির্মিত হয়নি কোন ব্রিজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২৯২ বার পড়া হয়েছে

এস.এম. সাথী  ইসলাম, পিরোজপুর অফিস :   পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাউখালী-ভান্ডারিয়া উপজেলার সংযোগ খাল জোলাগাতীতে দশ কিলোমিটার এলাকাজুড়ে শতবছরেও কোন সংযোগ ব্রিজ নির্মিত হয়নি। ব্রিটিশ আমল থেকে এই সীমানার খাল হিসেবে চি‎িহ্নত ঐতিহ্যবাহী শতবছরের জোলাগাতী খালের দুই পাড়ের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। জানা যায়, ব্রিটিশ আমল থেকেই কে ব্রিজ নির্মাণ করবে কোন উপজেলা থেকে বরাদ্দ দেওয়া হবে এই সিদ্ধান্ত নিতে না পারায় খালের দুই উপজেলার দুই পাড়ের হাজার হাজার মানুষ এই ডিজিটাল যুগে এসেও ভোগান্তি শতশত বছর ধরে পোহাচ্ছে। ব্যক্তি উদ্যোগে জোলাগাতী খালের শুরু হইতে মোল্লারহাট পর্যন্ত দশ কিলোমিটার এলাকাজুড়ে কোন ব্রিজ না থাকায় এলাকাবাসীর স্ব উদ্যোগে বাঁশ, সুপারি গাছ দিয়ে কয়েকটি সাঁকো নির্মাণ করে তা থেকেই স্কুল কলেজ, হাট বাজারগামী হাজার হাজার মানুষ ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়েই পারাপার হচ্ছে। জোলাগাতী গ্রামের আ: বারেক মাষ্টার জানান, যে, জোলাগাতী খালের দুই পাড়ের সন্নিকটেই অনেকগুলো নামীদামী শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার রয়েছে। যেখানে এই এলাকার এই খালের দুই পাড়ের শত শত ছাত্র-ছত্রী জনসাধারণ প্রতিনিয়িত এই খাল পারপার হতে হয়। কর্তৃপক্ষের কাছে হাজারও ধরণা দিয়ে দুই উপজেলার প্রশাসনের রশি টানাটানির ফলে এ পর্যন্তু ডিজিটাল যুগেও এসেও কোন ব্রিজ নির্মাণ করা হয়নি। জোলাগাতী খালের ভান্ডারিয়া পাড়ে কাপালির হাট মাধ্যমিক বিদ্যালয়, নুরজাহান মেমোরিয়া মাধ্যমিক বিদ্যালয়, উত্তর ভিটাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়, আজাহারিয়া দাখিল মাদ্রাসা ও কাপালির হাট বাজার অবস্থিত। কাউখালী এলাকায় উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জোলাগাতী ফাজিল মাদ্রাসা, জোলাগাতী মাধ্যমিক বিদ্যালয়, জোলাগাতী নি¤œ মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয় ও একাধিক প্রাথমিক বিদ্যালয় ও হাট বাজার। জোলাগাতী খালটি ভান্ডারিয়া উপজেলার সদর থেকে বারো কিলোমিটার উত্তরে এবং কাউখালী উপজেলা সদর থেকে সতেরো কিলোমিটার দক্ষিণে অবস্থিত হওয়ায় এই এলাকার উভয় পাড়ের লোকজনকে দুই উপজেলাসহ জেলার সাথে যোগাযোগ করতে হলেই এই খালে প্রতিনিয়ত পারাপার হতে হয়। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বাঁশের সাঁকো পারাতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় জোলাগাতী খালের ভান্ডারিয়া পাড়ের খালের তীরবর্তী রাস্তার কিছু অংশ ভাল থাকলেও কাউখালী অংশের ১০/১২ কিলোমিটার খালের তীরবর্তী রাস্তা মাটির সাথে মিশিয়ে যাওয়ায় জোয়ারে ডুবে যায় আর ভাটায় জেগে ওঠে। ফলে অত্র এলাকার হাজার হাজার মানুষ যুগ যুগ ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে। অন্যদিকে প্রতিবছর এই এলাকায় থাকা ৮টি বাঁশের সাঁকো মেরামতের জন্য বাঁশ, সুপারি গাছ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সাঁকো নির্মাণ করে হচ্ছে।ঝুকিপূর্ন সাকোঁ গুলোর মধ্যে রয়েছে সরদার হাট,আবুলবাশারমেম্বার,ফজলু সিকদার. ও বেলায়েতের মাদ্রাসার সামনে স্পট গুলোর বাশের সাকোঁ দিয়ে যুগ যুগ ধরে প্রতিনিয়ত শত শত মানুষ যাতায়াত করে।এছাড়া ও এই এলাকার সরদার হাট হতে বেকুটিয়া ফেরিঘাট পযর্ন্থ সক্ষিপ্ত সংযোক সড়কটি কয়েক যুগেও মাটির কাজ না হওয়ায় সড়কটি িিনিশ্চহৃ হওলার পথে। ডিজিটাল যুগেও এ এলাকার মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।এ ব্যপারে উজজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির জানান উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451